স্ট্রিম প্রতিবেদক

আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। বছরের প্রথম দিনই দেশের আবহাওয়ায় যেন বৈশাখের চিরায়ত দুই রূপ বিরাজ করছে। একদিকে কয়েকটি অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, অন্যদিকে দেশের কয়েকটি জেলা ও একটি বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ।
নববর্ষের উৎসবের আমেজের মধ্যেই আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈশাখের প্রথম দিনের এই ঝড়ের আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, আগামী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই দেশের পশ্চিমাঞ্চলে নববর্ষের প্রথম দিনে বেশ গরমের অনুভূতি রয়েছে। আবহাওয়া কার্যালয় জানিয়েছে, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের গত ২৪ ঘণ্টার (সকাল ৬টা পর্যন্ত) পর্যবেক্ষণ অনুযায়ী, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে, ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে, ৬০ মিলিমিটার। এ ছাড়া ময়মনসিংহে ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

.png)

দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করার কিছুক্ষণ পরেই সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে ‘পেট্রোল বোমা’ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থ্যান দিবস অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘আলোচনা সভা ও দোয়া মাহফিল’ পণ্ড করে দিয়েছে ছাত্রদল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে উপাচার্যের বক্তব্য ছাড়াই দ্রুত অনুষ্ঠান শেষ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৪ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে
যশোরের অভয়নগরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী মারা গেছেন। বুধবার (৫ আগস্ট) দুপুরে অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে