স্ট্রিম সংবাদদাতা

রংপুরের বদরগঞ্জে গত ৪৮ ঘণ্টায় পৃথক ঘটনায় সাতজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার থেকে সোমবার ( ২৯ জুন) পর্যন্ত উদ্ধার হওয়া এসব লাশের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে গলায় ফাঁস দিয়ে এবং বাকি চারজন ভিন্ন ভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার দিলালপুর ডাঙ্গাপাড়া গ্রামে বাড়ির পাশের বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ফেরদৌস আলী (২২) ঘটনাস্থলেই মারা যান।
একই দিনে সকাল ৯টার দিকে বদরগঞ্জ পৌরসভার হাসপাতালপাড়া গ্রামে নিলয় কুণ্ডু (১৭) নামের এক তরুণের ঝুলন্ত লাশ নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। পরে সকাল ১০টার দিকে বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্ধ বটতলা এলাকার অদূরে ভেটভেটির পাথারের ধানখেত থেকে জাহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
এর আগের দিন রবিবার (২৮ জুন) উপজেলার দামোদরপুর ইউনিয়নের গোপালপুর ডাঙ্গাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে হৃদয় বাবু (৩১) এবং নাটারাম এলাকায় শাহনাজ পারভীনের (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
একই দিন লোহানীপাড়া ইউনিয়নের চড়কডাঙ্গা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে আদিবাসী তরুণী অরপিটা টুডুর (১৯) লাশ উদ্ধার করা হয়। এছাড়া রাধানগর ইউনিয়নের লালদীঘি-টেকসেরহাট মহাসড়কের ধাপপাড়া জামে মসজিদের পাশের সড়ক থেকে সালেক উদ্দিন নাঈমের (১৪) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার ৪৮ ঘণ্টায় সাতজনের লাশ উদ্ধারের ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।’

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে