শাহবাগের ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া নতুন ঘরে গোলাপি বেগম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ১৫
গোলাপি বেগমের কাছে বাড়ির চাবি হস্তান্তর করেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। সংগৃহীত ছবি
গোলাপি বেগমের কাছে বাড়ির চাবি হস্তান্তর করেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। সংগৃহীত ছবি

শাহবাগের ফুটপাতে মানবেতর জীবন কাটানো গোলাপি বেগম অবশেষে নিজের ঘরে ফিরেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর গ্রামে তার জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে গোলাপি বেগমের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তাঁকে আর্থিক সহায়তাও দেওয়া হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির সমাবেশের সময় ফুটপাতে গোলাপি বেগমের অসহায় জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে বিষয়টি মানবিক বিবেচনায় দেখার জন্য তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এরপরেই গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। প্রায় এক বছর ধরে তাঁর চিকিৎসার ব্যয়ভার বহনের পাশাপাশি ঢাকায় একটি বাসায় থাকার ব্যবস্থাও করা হয়েছিল। সর্বশেষ তাঁর স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে রতনপুর গ্রামে এই নতুন বাড়িটি নির্মাণ করে দেওয়া হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত