অডিও ফাঁস/ওসি রাকিবুলকে জিজ্ঞাসাবাদ নিয়ে মন্তব্যে নারাজ ডিবি
স্ট্রিম প্রতিবেদক

বিতর্কিত অডিও ফাঁসের জেরে প্রত্যাহার হওয়া ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে ডিবিতে জিজ্ঞাসাবাদের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম ‘স্ট্রিম’-কে জানান, বিকেলের এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ডিবি সূত্রে জানা গেছে, ফাঁস হওয়া অডিওর তদন্ত চলছে। বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি।
এর আগে ‘পুলিশ দুর্বল, শেখ হাসিনার এখনই দেশে আসা উচিত’—এমন একটি বিতর্কিত অডিও রেকর্ড ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওসি মো. রাকিবুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। সাংবাদিকদের কাছে ওসি রাকিবুল দাবি করেছিলেন, অডিওটি তাঁর নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো।
.png)


-40e58c.jpeg)




