নান্দাইলে শিশুকে বলাৎকারের পর হত্যা, কিশোর গ্রেপ্তার
স্ট্রিম সংবাদদাতাময়মনসিংহ
-847c68-480x270.webp)
ময়মনসিংহের নান্দাইলে সাত বছরের এক শিশুকে বলাৎকারের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর ভেলামারী এলাকা থেকে রাজন মিয়া (৭) নামে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় নিহত শিশুর বাবা মোফাজ্জল হোসেন বাদী হয়ে নান্দাইল মডেল থানায় হত্যা মামলা করেন।
শুক্রবার জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হৃদয় কৌশলে শিশুটিকে তার বসতঘরে নিয়ে যায়। সেখানে তাকে বলাৎকারের সময় শিশুটি চিৎকার করলে অভিযুক্ত কিশোর ঘরে থাকা শাবল দিয়ে তার পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন বলেন, হত্যার পর শিশুটির মরদেহ কাপড় দিয়ে মুড়িয়ে বসতঘরের বাথরুমে লুকিয়ে রাখা হয়। শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাথরুমে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পরে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত শিশুর বাবা মোফাজ্জল হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার কিশোরকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’
.png)




-77f6ab-256x144.webp)

