বেতন পরিশোধে বিলম্বের অভিযোগ, আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৩৭
আশুলিয়ায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকেরা। ছবি: সংগৃহীত
আশুলিয়ায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকেরা। ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় বেতন পরিশোধে বিলম্বের অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পোশাক শ্রমিকেরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার বাইপাইল মোড়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন ইনজেনিটেক্স বিডি লিমিটেড ও ইনজেনিটেক্স একটিভ লিমিটেডের শ্রমিকেরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চুক্তি অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধে কারখানা কর্তৃপক্ষ বিলম্ব করছে। এতে শ্রমিক ও তাঁদের পরিবারের মধ্যে আর্থিক অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে।

তাঁরা অবিলম্বে শ্রমিকদের সব বৈধ ও চুক্তিভিত্তিক পাওনা পরিশোধের দাবি জানান। একই সঙ্গে শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

কর্মসূচি থেকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল ইসলামসহ সংগঠনের নেতারা পাঁচ দফা দাবি তুলে ধরেন।

পরে সংগঠনের নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা ও অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত