স্ট্রিম সংবাদদাতা

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়েছে।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৫০ লক্ষাধিক টাকাসহ তাঁকে আটক করা হয়েছে। তবে গণনা চলছে।
আটকের পর বেলাল উদ্দিন দাবি করেছেন, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ। এগুলো তাঁর ব্যবসার টাকা।
বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম দবিরুল ইসলাম।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ফেরার পথে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তিনি। বর্তমানে বিমানবন্দরে যৌথবাহিনীর হেফাজতে রয়েছেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতদের বিচার এবং নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায়ে প্রক্টর এ কে এম রাশিদুলের পদত্যাগের দাবি উঠেছে।
৭ ঘণ্টা আগে
দেশে প্রতিবছর বাড়ছে বজ্রপাতে মৃত্যু। বিশেষ করে হাওর অঞ্চলে এপ্রিল-মে মাসে ধান কাটার মৌসুমে বজ্রপাতে মৃত্যু সবচেয়ে বেশি। চলতি বছরের ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ৭ দিনেই বজ্রপাতে ৭১ জন মারা গেছেন। সব মিলিয়ে এ বছর মৃত্যু শতাধিক।
৭ ঘণ্টা আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গানের আসর জমিয়ে ছদ্মবেশে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে অভিনব এই কৌশলে তাদের গাঁজাসহ আটকে করে শাহবাগ থানা-পুলিশ।
৮ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
৮ ঘণ্টা আগে