স্ট্রিম প্রতিবেদক

২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত কার্লো আনচেলত্তির চুক্তি নবায়ন করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। বৃহস্পতিবার (১৪ মে) ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
২০২৪-২৫ মৌসুম শেষে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেন এই ইতালিয়ান কোচ। যদিও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে সেলেসাওদের পারফরম্যান্স খুব সন্তোষজনক নয়; তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার হিসেবে আনচেলত্তির ওপরই আস্থা রাখছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
চুক্তি নবায়ন প্রতিক্রিয়ায় আনচেলত্তি বলেন, ‘আমি এক বছর আগে ব্রাজিলে এসেছি। প্রথম মিনিট থেকেই আমি বুঝেছি এদের কাছে ফুটবল মানে কী। এক বছর ধরে আমরা ব্রাজিলকে বিশ্ব ফুটবলের শীর্ষে ফেরানোর চেষ্টা করছি। তবে সিবিএফ এবং আমি আরও বেশি জয় ও সাফল্য চাই। আমার ওপর আস্থা রাখার জন্য সিবিএফকে ধন্যবাদ।’
এই চুক্তি নবায়নকে ব্রাজিলিয়ান ফুটবলের জন্য ‘ঐতিহাসিক দিন’ বর্ণনা করে সিবিএফ প্রেসিডেন্ট সামির শাউদ বলেন, ‘কার্লো আনচেলত্তির চুক্তি নবায়ন দলকে শক্তিশালী, আধুনিক এবং প্রতিযোগিতামূলক কাঠামো দেওয়ার প্রতিশ্রুতিরই প্রতিফলন।’
২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ‘সি’ গ্রুপে খেলবে, যেখানে তাঁদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, মরক্কো এবং হাইতি। ২০০২ সালের পর আর বিশ্বকাপ না জেতা ব্রাজিলিয়ানরা বিশ্বাস করে, আনচেলত্তির হাত ধরেই হেক্সা বা ষষ্ঠ শিরোপার স্বপ্ন পূরণ হবে তাঁদের।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬