স্ট্রিম সংবাদদাতা

রাঙামাটিতে জ্বালানি তেল সংকটে দুই দিন ধরে বন্ধ রয়েছে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল। একই কারণে যাত্রীবাহী লঞ্চ চলাচলও সীমিত করেছে মালিক সমিতি।
গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে বুধবার (১ এপ্রিল) পর্যন্ত দুই দিন কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ মালিকরা জানিয়েছেন, দু-একদিনের মধ্যে স্বাভাবিক তেল সরবরাহ পাওয়া না গেলে লঞ্চ চলাচল বন্ধ রাখা ছাড়া উপায় থাকবে না। তাই আপাতত চলাচল সীমিত করা হয়েছে।
লঞ্চ মালিক সমিতি তথ্য অনুযায়ী, রাঙামাটি শহরের সঙ্গে জেলার বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি ও নানিয়ারচর উপজেলায় নৌপথে ৩০ থেকে ৩৫টি যাত্রীবাহী চলাচল লঞ্চ করে। এ সব লঞ্চে দৈনিক ১ হাজার থেকে ১ হাজার ২০০ লিটার তেলের প্রয়োজন হয়। ঈদের আগে তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও এখন পাম্প থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। এতে লঞ্চ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন মালিকরা।
রাঙামাটি রিজার্ভ বাজার লঞ্চ ঘাটের লাইনম্যান বিশ্বজিৎ দে বলেন, জ্বালানি কিছুটা সাশ্রয়ী করার জন্য আমরা কিছু রুটে লঞ্চ চলাচল সীমিত করেছি। আগে রাঙামাটি শহর থেকে মারিশ্যায় চারটি লঞ্চ আসা-যাওয়া করত, এখন তিনটি করবে। এছাড়া লংগদু মাইনীতে চারটি আসা-যাওয়া করত, এখন তিনটি এবং বরকলে চারটি যেত, এখন দুটি যাবে। তেল সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবেই চলবে।
রাঙামাটি ফিশারি ঘাটের স্পিডবোটে লাইনম্যান মো. মহিউদ্দিন বলেন, ‘অকটেন না পাওয়ায় গতকাল (মঙ্গলবার) থেকে আজ (বুধবার) দুদিন স্পিড বোট চলাচল বন্ধ রাখতে হয়েছে। পাম্পগুলো থেকে আমরা চাহিদা অনুযায়ী জ্বালানি পাচ্ছি না।’
রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ‘সংকট তো হওয়ার কথা না। কারণ যাত্রীবাহী লঞ্চ, স্পিড বোটগুলোকে একদিন পরপর তেল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারপরেও আমরা তাদের কথা বলে এই সমস্যা কীভাবে সমাধান করে দিতে পারি, সেটা দেখছি।’

.png)
-05fcfe-256x144.webp)
মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের আল আকসা জামে মসজিদের ইমামের তালাবদ্ধ কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কক্ষটির টিনের বেড়া ও চালার একাংশ উড়ে গেছে এবং ভেতরে থাকা আসবাব ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
৬ মিনিট আগে
সেপ্টেম্বরেও কাতারের কাছ থেকে দীর্ঘমেয়াদি চুক্তিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পাচ্ছে না বাংলাদেশ। এলএনজি সরবরাহে কাতারএনার্জি ‘ফোর্স মেজার’-এর মেয়াদ বাড়ানোর কারণে এই সংকট তৈরি হয়েছে।
১৩ মিনিট আগে-9b5a7e-256x144.webp)
সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ বিমান বাহিনীর তিন সদস্যের জানাজা ও ফিউনারেল প্যারেড সম্পন্ন হয়েছে। জানাজা শেষে নিহতদের মরদেহ দাফনের জন্য নিজ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।
৪০ মিনিট আগে
টানা তিন মাসের বেকারত্ব। সংসারের ঘানি টানতে গিয়ে মাথায় চেপেছে মহাজন আর এনজিওর ঋণের পাহাড়। সেই ঋণ শোধের তাগিদেই মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে আবারও সুন্দরবনের পথে পা বাড়িয়েছেন সাতক্ষীরা উপকূলের হাজারো বনজীবী।
১ ঘণ্টা আগে