স্ট্রিম প্রতিবেদক
চলতি অর্থবছরেই সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। রোববার (২৮ জুন) সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘তিস্তা নদীর স্থায়ী সমাধান এবং উত্তর-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তর বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এ লক্ষ্যে চীনের কারিগরি সহযোগিতা ও পূর্ণ সমর্থন পাওয়া গেছে।’
নদীভাঙন প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রায় ৪ হাজার কিলোমিটার নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের জীবনে অনিশ্চয়তা নিত্যসঙ্গী। ভাঙনের শিকার মানুষ বাজেট বোঝে না, তারা শুধু বাঁচতে চায়। এই মানুষদের স্থায়ী সমাধান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ‘পদ্মা ব্যারেজ’ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং এর টেন্ডার প্রক্রিয়া দ্রুত শুরু হবে।
তিনি বলেন, শুষ্ক মৌসুমে, বিশেষ করে মার্চ ও এপ্রিল মাসে পানির অভাবে কৃষিকাজ ব্যাহত হয়। পদ্মা নদীর সঙ্গে সংযুক্ত মাথাভাঙা, ইছামতী, বারাসিয়া ও অন্যান্য নদী-খালের প্রবাহ স্বাভাবিক না থাকায় জলাবদ্ধতা হচ্ছে এবং সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে এই সমস্যাগুলোর স্থায়ী সমাধান হবে।
এই মহাপরিকল্পনা ও ব্যারেজের মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষি, সেচ, নৌ-যোগাযোগ এবং সামগ্রিক অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে