স্ট্রিম সংবাদদাতা

মেঘনা নদী থেকে প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়ার চর বলাকি এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে গজারিয়ার কলাগাছিয়া নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশ নাম-পরিচয় নিশ্চিত করতে না পারলেও ধারণা করা হচ্ছে মরদেহটি প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের। তবে, মরদেহটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের বলে স্ট্রিমকে নিশ্চিত করেছেন তাঁর একজন সহকর্মী।
কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মেদ পাঠান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা লাশ শনাক্তের পর এ নিয়ে বিস্তারিত বলা যাবে।
এদিকে সংবাদমাধ্যমে বিভুরঞ্জন সরকারের ছোটভাই চিররঞ্জন সরকারের বলেন, 'আমরা ঘটনাস্থলে রওনা দিয়েছি। পুলিশ যে ছবি দেখিয়েছে, আমি নিশ্চিত ছবিটি দাদার। এখন কিছু ফরমালিটিজের জন্য যাওয়া।'

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে