
মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের মনোবল সবার প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২১ জুলাই) ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি অডিটোরিয়ামে মাইলস্টোন ট্র্যাজেডির নিহতদের স্মরণে আয়োজিত সভায় এই মন্তব্য করেন তিনি।
জুবাইদা রহমান বলেন, আকস্মিক এই ভয়াবহ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সকলে ছিল হতভম্ব, নিরুপায়। যারা মৃত্যুবরণ করেছেন, তাদের পরিবারের প্রতি সমগ্র জাতি সমবেদনা জানাচ্ছে। আমি এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সব পরিবারকে জানাই গভীর শোক ও আন্তরিক সমবেদনা। আহতদের রোগমুক্তি কামনা করছি।
তিনি বলেন, শোককে শক্তিতে পরিণত করে আপনারা এগিয়ে যাচ্ছেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক-শিক্ষার্থীদের মনোবল সবার প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনো দিন ভুলবে না।
জুবাইদা রহমান বলেন, এই কষ্টের পরে যে দৃঢ়তা সবাই দেখিয়েছেন, সেই জন্য তাদের জানাই ধন্যবাদ। উপরন্তু পরিবারের সদস্যদের অনুপ্রেরণা নিশ্চয়ই অবিস্মরণীয়। এই অভিজ্ঞতা আপনাদের সবার মনেপ্রাণে যে দৃঢ়তার জন্ম দিয়েছে, পরবর্তীতে জীবনের যেকোনো সংকটময় মুহূর্তে সাহস দেবে। সাহস দেবে এগিয়ে যাওয়ার, সাহস দেবে শ্রেষ্ঠত্ব অর্জনের।
মাইলস্টোন দুর্ঘটনায় সহযোগিতার হাত বাড়ানো স্বেচ্ছাসেবকদের উদ্দেশে তিনি বলেন, সাহায্যের হাত বাড়ানো সেসব সাহসী বীরদেরও আন্তরিক ধন্যবাদ জানাই। বহু মানুষ এগিয়ে এসেছে আক্রান্তদের পাশে দাঁড়াতে। এই কষ্টের মধ্যেও যে সাহসিকতা, সহমর্মিতা ও আত্মত্যাগের নিদর্শন সারা বিশ্ব দেখেছে, তা ইতিহাসে বিরল।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, ড. এমএ মুহিত, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, ড্যাবের সভাপতি ডা. হারুনুর রশীদ প্রমুখ।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৪ ঘণ্টা আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
৬ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৭ ঘণ্টা আগে