স্ট্রিম সংবাদদাতা

কুষ্টিয়ার দৌলতপুরে দরবারে হামলা চালিয়ে মারধরে পীর আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীরকে (৬৫) হত্যার ঘটনায় মামলা করতে চাইছে না তাঁর পরিবার। সোমবার (১৩ এপ্রিল) দুপুর পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
মামলা না করার বিষয়টি নিশ্চিত করে সোমবার সকালে নিহত শামীমের বড় ভাই ফজলুর রহমান বলেন, ‘এ ঘটনায় আমরা কোনো মামলা করতে চাই না।’ মামলা না করার কারণ জানতে চাইলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘রোববার বিকেলে (পীর শামীমের) দাফন সম্পন্ন করার পর পরিবারের সদস্যরা বসে এই সিদ্ধান্ত নিয়েছি।’
পুলিশ জানিয়েছে, পীর শামীমের পরিবার ছাড়া যে কেউ মামলা করলেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘এ ঘটনায় (পীর শামীম হত্যাকাণ্ড) এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।’
কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘পরিবার না করলেও নিহত পীর শামীমের ভক্ত-অনুসারী, বা অন্য যে কেউ মামলা করতে পারেন। আর যদি কেউ মামলা না করে, তাহলে আজই (সোমবার) পুলিশ বাদী হয়ে মামলা ।’
এর আগে শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় ‘শামীম বাবার দরবার শরিফ’ নামে পরিচিত স্থাপনাটিতে হামলা । পুরোনো একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গতকাল পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর দরবারে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
রোববার (১২ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পীর শামীম জাহাঙ্গীরের মরদেহের ময়নাতদন্ত শেষে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম জানান, গোটা শরীরে একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিকেলে (আসরের নামাজের পর) উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় গ্রামের একটি ঈদগাহে জানাজা শেষে দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
৪১ মিনিট আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
১০ ঘণ্টা আগে