স্ট্রিম প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। তাঁর সঙ্গে সংস্থার দুই কমিশনারও নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ স্ট্রিমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, চেয়ারম্যানের পাশাপাশি পদত্যাগ করেছেন দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।
বেলা আড়াইটার দিকে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনকে মন্ত্রিপরিষদ বিভাগের দিকে যেতে দেখা যায়। পরে তাঁকে বেরিয়ে আসতে দেখা যায়। মন্ত্রিপরিষদ বিভাগে এসব পদত্যাগপত্র জমা দেওয়া হয় বলে জানান তানজির আহমেদ।
আবদুল মোমেন ২০১৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় যুগ্ম সচিব ছিলেন। পরে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব করে অন্তর্বর্তী সরকার। এরপর জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা পান।
২০২৪ সালের ১০ ডিসেম্বর আবদুল মোমেনকে দুদকের চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। এর দুদিন আগে ১০ ডিসেম্বর দুই কমিশনার নিয়োগ পান। তবে কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ১১ ডিসেম্বর এবং কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ ১৫ ডিসেম্বর যোগ দেন।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রশাসনিক পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের তালিকায় এবার দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের নাম যুক্ত হলো। প্রায় ১৫ মাস দায়িত্ব পালনের পর নির্বাচিত সরকারের শুরুতে পদত্যাগ করলেন চেয়ারম্যানসহ তিনজন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে