স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবরার ফাহাদের নামে আবাসিক হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (২৭ জুন) বিকেলে বুয়েটে এক সভায় এই কথা বলেন তিনি।
২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরারকে পিটিয়ে হত্যা করা লাশ উদ্ধার করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সবাই তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন (বর্তমানে নিষিদ্ধ) ছাত্রলীগের নেতাকর্মী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আবরার ফাহাদের হত্যাকাণ্ডের স্মৃতি কোনো দিন মুছে যাওয়ার নয়। ভবিষ্যৎ প্রজন্মকে সেই ঘটনার শিক্ষা মনে করিয়ে দিতে এবং সচেতন করতে একটি নতুন হলের নাম ‘আবরার হল’ রাখা প্রয়োজন।’
শিক্ষামন্ত্রী আজ সেই বেদনাদায়ক স্মৃতির অবতারণা করে বলেন, ‘আমি নতুন একটি হল আবরার ফাহাদের নামে করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব। এটি বাস্তবায়িত হলে ওই হলে আবরারের স্মরণে জন্ম ও মৃত্যু উপলক্ষে দিবস পালন করা হবে। সেই দিনগুলোতে রাজনৈতিক বা অন্য কোনো কারণে আর কোনো মেধাবী শিক্ষার্থীর এমন পরিণতি যেন না হয়, সেই শিক্ষা নেব।’
বুয়েটের আবাসন সংকট দূর করার আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী জানান, বুয়েট উপাচার্য তাঁর কাছে হল সংকটের নথি হস্তান্তর করেছেন। এই সমস্যার সমাধান করা সরকারের দায়িত্ব।
তিনি জানান, বুয়েট ক্যাম্পাসের আরেকটি অংশ পূর্বাচলে করার পরিকল্পনা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়নে ‘রিসার্চ গ্র্যান্ট’ বা গবেষণা বরাদ্দ বৃদ্ধি করা হবে। জরাজীর্ণ ল্যাবগুলোর আধুনিকায়নে ও নতুন যন্ত্রপাতি সংযোজনেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
বুয়েটের উপাচার্য একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র ও শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বুয়েটের উপ-উপাচার্য আব্দুল হাসিব চৌধুরী।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে