৮ দিন বাকি
স্ট্রিম প্রতিবেদক

নিজেদের ফুটবল ইতিহাসের ১২তম আসরে বিশ্বমঞ্চে নামবে ইউরোপীয় ফুটবলের অন্যতম পরাশক্তি নেদারল্যান্ডস। বিশ্বকাপে তিনবার ফাইনালে উঠেও শিরোপা অধরা থেকে গেছে ডাচদের। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া দলটি এবার নতুন ও অভিজ্ঞদের দারুণ এক কম্বিনেশনে আরও বড় স্বপ্ন দেখছে। প্রধান কোচ রোনাল্ড কোম্যানের ট্যাকটিক্স এবং ভার্জিল ভ্যান ডাইকের মতো ডিফেন্ডারদের নিয়ে গড়া অরেঞ্জরা এবার গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউটে (শেষ ৩২) জায়গা পাওয়ার জন্য মরিয়া থাকবে।
১৯৩৪ সালে বিশ্বকাপে অভিষেক হওয়া দেশটি এখন পর্যন্ত ১২ বার বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে। একাবিংশ শতাব্দীতে দুই আসর (২০০২ ও ২০১৮) মূল মঞ্চে আসতে না পারলেও ডাচ ফুটবল সব সময়ই সমীহ জাগায়। ১৯৭৪, ১৯৭৮ এবং ২০১০ সালের বিশ্বকাপে রানার্স-আপ হওয়া তাদের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ সাফল্য। এখন পর্যন্ত বিশ্বকাপে ৫৫ ম্যাচ খেলে দেশটির ঝুলিতে ৩০ জয়, ১৪ ড্র এর বিপরীতে আছে ১১ পরাজয়। সর্বশেষ অফিশিয়াল ফিফা র্যাঙ্কিংয়ে সপ্তম পজিশনে থাকা দলটি ফুটবল বিশ্বে ‘অরেঞ্জে’ বা ‘ডাচ’ নামে পরিচিত।
দলটির প্রধান কোচ হিসেবে আছেন দেশটির সাবেক ফুটবলার ও অভিজ্ঞ রোনাল্ড কোম্যান । দ্বিতীয় মেয়াদে ২০২৩ সালে তিনি দায়িত্ব নিয়েছিলেন। এর আগে তিনি বার্সেলোনার, এভারটন, ভ্যালেন্সিয়া, বেনফিকার ডাগ আউট সামলিয়েছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপের উয়েফা অঞ্চলের বাছাইপর্বে নিজেদের গ্রুপ- ‘জি’তে একক আধিপত্য বিস্তার করে সরাসরি বিশ্বমঞ্চের টিকিট নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। এক্ষেত্রে বাছাইপর্বে আট ম্যাচ খেলে ছয় জয় ও দুই পরাজয়ের মাধ্যমে গ্রুপ চ্যম্পিয়ন হয়ে পোল্যান্ড ও ফিনল্যান্ডকে পিছনে ফেলে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয় দেশটি।
নেদারল্যান্ডস এবার বিশ্বকাপে লড়বে গ্রুপ এফ-এ। যেখানে তাদের ইউরোপীয় শৃঙ্খলা, এশীয় গতি ও লড়াকু ফুটবল এবং আফ্রিকান শারীরিক ফুটবলের বিরুদ্ধে লড়তে হবে।
প্লেয়ার টু ওয়াচ
ভার্জিল ভ্যান ডাইক দলটির অভিজ্ঞ অধিনায়ক এবং লিভারপুলের এই ডিফেন্ডার ডাচ রক্ষণভাগের মূল স্তম্ভ। এই ডিফেন্ডারের জাতীয় দলের হয়ে আছে ১২ গোল। এবারের প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে তার রয়েছে ৬ গোল। আকাশপথে দারুণ হেডিং ক্ষমতা, নিখুঁত ট্যাকলিং এবং পেছন থেকে পুরো দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য।
ফ্রেঙ্কি ডি ইয়ং বার্সেলোনার এই মিডফিল্ডার ডাচ মাঝমাঠের গতি নিয়ন্ত্রণ করতে ভূমিকা পালন করবে। এবারের লা-লিগাতে তাঁর ঝুলিতে আছে এক গোল ও পাঁচ অ্যাসিস্ট।
মেমফিস ডিপে এবারের বিশ্বকাপ বাছাইপর্বে দেশটির হয়ে সর্বাধিক আটটি গোল করতে সক্ষম হয়েছেন। জাতীয় দলের হয়ে তাঁর ঝুলিতে আছে ৫৫ গোল।
গ্রুপ-এফ-এ সুইডেন এবং জাপানের মতো লড়াকু দলের কারণে নেদারল্যান্ডসের নকআউটে যেতে হবে নিজেদের সেরাটা দিয়েই। তবে ১৫ জুন জাপানের বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিতে পারলে এবং ২০ জুন সুইডেনকে আটকে দিতে পারলে, ২৬ জুন তিউনিসিয়ার বিরুদ্ধে নামার আগেই ডাচদের শেষ ৩২ নিশ্চিত হয়ে যেতে পারে।
বাংলাদেশ সময় ১৫ জুন জাপান, ২০ জুন সুইডেন এবং ২৬ জুন তিউনিসিয়ার বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস।

বাগেরহাটের হজরত খান জাহান আলী (রহ.) মাজারের দিঘি থেকে সরিয়ে নেওয়া হয়েছে সেই আলোচিত কুমিরটি। এর ঠাঁই হয়েছে সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্র সংলগ্ন এলাকায়।
৯ মিনিট আগে
রাজধানীর মুগদায় একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসাইন শুভর (৪৫) অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ দিনের মানসিক অবসাদ (ডিপ্রেশন) থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
৪৩ মিনিট আগে
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ ঘোষণা করেছে সরকার। এ পুরস্কারের জন্য ২৮ ক্যাটেগরিতে ৩২ বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে নির্বাচন করা হয়েছে। ২ জুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৪৪ মিনিট আগে
হামের উপসর্গে বুধবার সকাল ৮টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়িয়ে গেল।
১ ঘণ্টা আগে