মাইদুল ইসলাম

বাগেরহাটের হজরত খান জাহান আলী (রহ.) মাজারের দিঘি থেকে সরিয়ে নেওয়া হয়েছে সেই আলোচিত কুমিরটি। বুধবার দুপুরে কুমিরটিকে খুলনার বয়রার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে। সেখানে ৪–৭ দিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
গত ২ জুন জরুরী বৈঠক শেষে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তর করা হবে। তবে করমজলে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি; বন বিভাগ পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।
সম্প্রতি দিঘিতে গোসল করতে নামা এক শিশুকে প্রাণঘাতী আক্রমণ এবং একটি কুকুরকে টেনে নেওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেয় প্রশাসন।
বাগেরহাটের এই দিঘিতে কুমির পালনের ইতিহাস কয়েক শ বছরের পুরোনো। হজরত খান জাহান আলী (রহ.) তাঁর খনন করা দিঘিতে ‘কালা পাহাড়’ ও ‘ধলা পাহাড়’ নামে দুটি কুমির ছেড়েছিলেন। সেই বংশের শেষ কুমিরটি মারা যায় ২০১৫ সালে। বর্তমানে দিঘিতে থাকা কুমিরটি মূলত ২০০৪ সালে ডুলাহাজরা সাফারি পার্ক থেকে আনা মিঠাপানির প্রজাতির।
কুমিরটি সরিয়ে নেওয়াকে ইতিবাচকভাবে দেখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক মনিরুল হাসান খান। তিনি স্ট্রিমকে বলেন, ‘কুমিরটি যেহেতু মানুষের ওপর আক্রমণাত্মক হয়ে উঠেছিল, তাই একে জনবহুল এলাকা থেকে সরিয়ে নেওয়া একটি "ওয়াইজ ডিসিশন" বা বিচক্ষণ সিদ্ধান্ত ছিল।’
একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বন্যপ্রাণী গবেষক এম এ আজিজ বলেন, মাজারের এই কুমিরটি যেহেতু মিঠাপানির প্রজাতির, তাই একে সুন্দরবনের পরিবেশে নেওয়া ঠিক হবে না।
অধ্যাপক আজিজ স্ট্রিমকে বলেন, ‘মাজারের এই কুমিরগুলো মিঠাপানির কুমির। অন্যদিকে সুন্দরবন বা করমজল হচ্ছে লোনাপানির অঞ্চল। ফলে মিঠাপানির কুমিরকে লোনাপানির পরিবেশে তথা সুন্দরবনের খালে ছাড়া কোনোভাবেই যুক্তিসঙ্গত হবে না। এই কুমিরটি যেহেতু একসময় ডুলাহাজরা সাফারি পার্ক থেকে আনা হয়েছিল, তাই সবচেয়ে ভালো হয় কুমিরটিকে সেখানেই ফিরিয়ে দেওয়া।’
তিনি আরও সতর্ক করে বলেন, ‘কুমিরটিকে কোনোভাবেই আর মাজারে ফিরিয়ে দেওয়া উচিত হবে না। কারণ এটি যেহেতু মানুষের ওপর আক্রমণ করেছে, এটি আবারও হামলা করতে পারে।’
বন্যপ্রাণী গবেষকদের মতে, এ ধরনের হিংস্র প্রাণীর ব্যবস্থাপনায় কেবল আবেগ দিয়ে নয়, বরং প্রজাতি ও পরিবেশের ভারসাম্য বিবেচনা করে বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। মিঠাপানির এই কুমিরটির জন্য তার উপযোগী প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করাই হবে স্থায়ী সমাধান।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৯ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১০ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
১১ ঘণ্টা আগে