স্ট্রিম প্রতিবেদক

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রথম দুই ওডিআই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে প্রায় চার বছর পর জাতীয় দলের হয়ে ফিরছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। যথারীতি দলের নেতৃত্ব থাকছে মেহেদী হাসান মিরাজের কাঁধে।
আজ বুধবার (৩ জুন) দল ঘোষণা করে বিসিবি।
ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন মোসাদ্দেক। দলের মিডল অর্ডারকে শক্তিশালী করতেই মূলত অভিজ্ঞ এই অলরাউন্ডারকে ফিরিয়ে এনেছেন নির্বাচকেরা।
ঘোষিত স্কোয়াডে টপ অর্ডারে আছেন সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান ও টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে বাংলাদেশের ব্যাটিংভার সামলাবেন তাওহীদ হৃদয় এবং উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে আছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ও কাজী নুরুল হাসান সোহান।
পেস আক্রমণভাগে থাকছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের সঙ্গে আছেন বাংলাদেশের হয়ে গতির ঝড় তোলা নাহিদ রানা। আর স্পিন বিভাগে অধিনায়ক মিরাজের সঙ্গী হিসেবে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁ হাতি স্পিনার তানভীর ইসলাম।
অস্ট্রেলিয়া সিরিজের বাংলাদেশ স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬