স্ট্রিম প্রতিবেদক

২০০৫ সালে ভারতের রাজধানী দিল্লি থেকে শুরু হয়েছিল এক অদম্য স্বপ্নযাত্রা। দীর্ঘ ২০ বছরের নিরন্তর পথচলা শেষে চীনের শহর গুইলিংয়ে পা রাখার মাধ্যমে ১ হাজার শহর ভ্রমণের মাইলফলক স্পর্শ করলেন ভ্রমণপিপাসু তানভীর অপু।
মঙ্গলবার (২ জুন) স্থানীয় সময় রাত ১০:১৫-এ গুয়াংজি প্রদেশের গুইলিংয়ে পা রাখেন তিনি। সেখান থেকে স্ট্রিমকে বলেন, ‘বহু বছর বুকে পুষে রাখা স্বপ্ন পূরণ হলো।’
দুই দশকের এই যাত্রায় তানভীর অপু পা রেখেছেন উত্তর মেরুর নিকটবর্তী নরওয়ের হ্যামারফেস্ট থেকে শুরু করে পৃথিবীর দক্ষিণতম প্রান্ত আর্জেন্টিনার উশুআইয়া পর্যন্ত। এমনকি পৃথিবীর দুর্গমতম মহাদেশ অ্যান্টার্কটিকাতেও ভ্রমণ করেছেন তিনি।
অপু জানান, তাঁর এই বিশ্বভ্রমণে বিশেষভাবে স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রের ৩৩টি অঙ্গরাজ্য, যেখানে ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক থেকে শুরু করে নিউইয়র্কের আকাশচুম্বী ভবন এবং অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নের ভূতাত্ত্বিক বিস্ময় তিনি প্রত্যক্ষ করেছেন।
এছাড়া ইউরোপের ঐতিহাসিক লন্ডন, প্যারিস, বার্লিন থেকে শুরু করে স্ক্যান্ডিনেভিয়া ও বলকান অঞ্চলের প্রাচীন শহরগুলো তাঁর অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করেছে। তানভীর অপু বলেন, তিনি সড়কপথে আড়াই লাখ কিলোমিটার ভ্রমণ করেছেন।
অপুর ভ্রমণের তালিকায় রয়েছে কিউবার সান্তা ক্লারায় চে গুয়েভারার সমাধি, মিশরের পিরামিড এবং জেরুজালেমের মতো ঐতিহাসিক শহরও। আফ্রিকার সেরেঙ্গেটি ও নগোরোঙ্গোরো ক্রেটারের বন্যপ্রাণী থেকে শুরু করে ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের দুর্লভ জীববৈচিত্র্য—সবই ছিল তাঁর ২০ বছরের এই দীর্ঘ পরিক্রমার অংশ।
এশিয়ার নেপাল, ওমান, সৌদি আরব এবং সবশেষে চীনের হুনান, গুইজো ও ইউনান প্রদেশের পাহাড়ি পথে তাঁর সাম্প্রতিক সফর এই হাজারতম শহরের মাইলফলককে পূর্ণতা দিয়েছে।
অপু বলেন, পৃথিবীর ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ভাষা এবং জীবনধারার সঙ্গে একাত্ম হওয়া এক পরম পাওয়া। এই দীর্ঘ যাত্রায় মানবসভ্যতার বৈচিত্র্য ও প্রকৃতির অসীম মহিমা উপলব্ধি করেছি।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অপু বলেন, ‘সুন্দর এই পৃথিবীর যতদূর পারা যায় আলতো করে ছুঁয়ে দেখতে চাই। ভ্রমণ করি আমার নিজের মনের আনন্দের জন্য এবং আনন্দে বেঁচে থাকার জন্য।’

.png)

প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানায় করা মামলায় একই থানার বিএনপির সভাপতি আবদুর রউফ এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্তকে কারাগারে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে-6001c6-256x144.webp)
পদকের স্বপ্ন দেখার আগে বাস্তবতা বুঝে নিতে চান বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। এশিয়ান গেমসে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমারের বিপক্ষে লড়াই করে আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে বাংলাদেশ দল কতটা প্রস্তুত, সেটিই দেখতে চান এই ইংলিশ কোচ।
৪ ঘণ্টা আগে-fd63da-256x144.webp)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোর গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাত ১১টা পর্যন্ত হলে প্রবেশ করতে পারবেন ছাত্রীরা। এতদিন রাত ১০টায় হলের গেট বন্ধ হয়ে যেত।
৪ ঘণ্টা আগে
চলছে চা উৎপাদনের ভরা মৌসুম। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাগানজুড়ে শ্রমিকদের কাঁচা চা পাতা সংগ্রহের ব্যস্ততা। কিন্তু কারখানায় পৌঁছানোর পরই শুরু হচ্ছে সংকট। লোডশেডিংয়ে সময়মতো প্রক্রিয়াজাত করা যাচ্ছে না কাঁচা পাতা। এতে উৎপাদিত চায়ের গুণগত মান কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে-fd63da-256x144.webp)