স্ট্রিম প্রতিবেদক

বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ইসি সচিব বলেন, “গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ভোট গ্রহণের কথা থাকলেও শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল করা হয়েছিল। অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় এখন এই দুটি আসনে ভোট হবে।”
ঘোষিত তফসিল অনুযায়ী, এই দুই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বাছাই ৫ মার্চ এবং আপিল দায়ের করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ হবে ১৫ মার্চ। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।
শেরপুর-৩ আসনে নতুন করে গণভোট হবে কি না—এমন প্রশ্নে সচিব বলেন, সেখানে গণভোটের প্রয়োজন হচ্ছে না। বগুড়া-৬ আসনে যেহেতু আগে একবার গণভোট হয়েছে, তাই সেখানেও এটি পুনরায় অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই। তবে বগুড়া-৬ উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বিজয়ী হয়েছিলেন তারেক রহমান। গত ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ ছেড়ে দেওয়ার ঘোষণাপত্র দাখিল করেন। অন্যদিকে, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল গত ৩ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় সেখানে ভোট স্থগিত করা হয়েছিল।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে