
তীব্র জ্বালানি সংকটের মধ্যে অর্ধশত গাড়ির বহর নিয়ে শোডাউন দিয়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিক। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতে এই শোডাউন দেন তিনি।
রোববার (১২ এপ্রিল) রাতে ছাত্রদল নেতা মাসুদ রানার অর্ধশত হাইয়েস ও প্রাইভেটকারের একটি বিশাল বহরের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
জ্বালানি ব্যবহারে সরকারের কৃচ্ছতাসাধনের অনুরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাঁর এই কর্মকাণ্ডের সমালোচনা হচ্ছে। তবে ছাত্রদল নেতা মাসুদের দাবি, জ্বালানি সংকট শুরুর অনেক আগেই তিনি গাড়ির ভাড়া পরিশোধ করেছিলেন।
এর আগে বিকেল ৫টায় গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার নেতৃত্বে প্রায় অর্ধশত গাড়ি বের হয়। বহরটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁচকৈড় বাজারে শোডাউন শেষ হয়।
জানা যায়, মাসুদ রানা সম্প্রতি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এ-সংক্রান্ত তাঁর কিছু পোস্টার সামাজিক মাধ্যমেও দেখা গেছে। তবে হঠাৎ করেই আজ দুপুরে স্থানীয়রা গুরুদাসপুর পৌর এলাকার পাইলট স্কুল মাঠে বিপুলসংখ্যক গাড়ি প্রবেশ করতে দেখেন। পরে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হন। এরপর মাসুদ রানার নেতৃত্বে গাড়িবহর বের হয়।
মাসুদ রানা বলেন, জ্বালানি সংকট শুরু হওয়ার আগেই শোডাউনে অংশ নেওয়া গাড়িগুলোকে অগ্রিম ভাড়া করা ছিল। এটা ঈদের আগে রোজার মাসে করার কথা ছিল। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠেনি। ঈদের পরে গাড়ি চালকদের ভাড়ার চাপ কম থাকায় তারাও বলছিল এখন প্রোগ্রামটা করলে তাদের জন্যও ভালো হয়। সে কারণেই আজ এটি করলাম। তাছাড়া শোডাউনে বেশির ভাগই এলপিজি ও সিএনজিচালিত গাড়ি ছিল। এতে তেমন জ্বালানির অপচয় ঘটেনি।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, বিষয়টি আমিও দেখেছি এবং অবাক হয়েছি। এটা দেখার পর আমি তাঁকে ফোন করলেও রিসিভ হয়নি। বর্তমান পরিস্থিতিতে এতগুলো গাড়ি ব্যবহার করা নিঃসন্দেহে ভালো হয়নি। আমরা কেন্দ্রকে বিষয়টি জানাব। কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া গেলে অবশ্যই তা নেওয়া হবে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) নাটোর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বলেন, সংকটকালীন সময়ে সরকারি দল বা যারা দায়িত্বশীল জায়গায় আছে, তাদের সবার আগে এগিয়ে আসা উচিত। ছাত্রদল নেতা যেটা করেছে, তা কাণ্ডজ্ঞানহীন কাজ।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৪ ঘণ্টা আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
৬ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৭ ঘণ্টা আগে