স্ট্রিম প্রতিবেদক

নোয়াখালী সদর উপজেলার সুধারাম থানার বাঁধের বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী স্লোগান, মিছিল ও রাস্তা অবরোধের ঘটনায় পুলিশি অভিযানে আরও ১৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৮ জুন) জেলার বিভিন্ন থানা এলাকায় চিরুনি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, এ মামলায় এখন পর্যন্ত মোট ৬৫ জন আসামিকে গ্রেপ্তার করা হলো।
নোয়াখালী জেলা পুলিশ জানায়, গত ৫ জুন (শুক্রবার) বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন ৩ নম্বর নোয়ান্নই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর গ্রামের বাঁধের বাজারের জিরো পয়েন্টে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা হঠাৎ জড়ো হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে।
এ সময় তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় এবং সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
এই নাশকতামূলক ঘটনার প্রেক্ষিতে পরদিন ৬ জুন সুধারাম মডেল থানায় একটি মামলা করা হয় ।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টায় জড়িত ব্যক্তদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আজ নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মামলার সুষ্ঠু তদন্ত কার্যক্রম এবং ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

.png)

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
৬ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোতে প্রবেশে রাত ১০টার বিধিনিষেধ বাতিলসহ তিন দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ‘অবরোধবাসিনী’ নামের একটি প্ল্যাটফর্ম।
৬ ঘণ্টা আগে
ঢাকা সফর করে গেলেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’ বা ‘র’ প্রধান পরাগ জৈন। গতকাল রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। দুই দিনের সফরে তাঁর সঙ্গে ছিলেন সংস্থাটির তিন শীর্ষ কর্মকর্তা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে কাভার্ডভ্যান আটকে কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
৮ ঘণ্টা আগে