স্ট্রিম প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সহিংসতা প্রতিরোধ ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজমসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় নির্বাচনের আগে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে।
বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে—
১. সারাদেশে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি ও সংঘবদ্ধ অপরাধ দমন।
২. জুলাই হত্যাকাণ্ডের শহীদদের মামলার অগ্রগতি ও উসকানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
৩. নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে আইনগত ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।
৪. মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কার্যকর অভিযান পরিচালনা।
৫. জামিনের পর পুনরায় সন্ত্রাসী কার্যক্রমে জড়ানো প্রতিরোধ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম নিয়ন্ত্রণ।
৬. গার্মেন্টস ও অন্যান্য শিল্পকারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করা।
৭. শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির তৎপরতা প্রতিরোধ।
৮. অবৈধ অস্ত্র উদ্ধার ও জমা কার্যক্রম জোরদার করা।
৯. সীমান্ত ও পার্বত্যাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা।
১০. রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখা।
১১. মা ইলিশ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
বৈঠকে এসব বিষয়ে সংশ্লিষ্ট সংস্থা ও মন্ত্রণালয়ের প্রতিনিধিরা মতামত দিচ্ছেন এবং প্রয়োজনীয় সুপারিশ উপস্থাপন করছেন বলে জানা গেছে।

জামালপুরের বকশীগঞ্জের কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মনকে স্থানীয় বকশীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছ থেকে তাঁকে বাংলাদেশের ভেতর আনে বিজিবি।
১ ঘণ্টা আগে
সবার কাছে অর্থনীতির সুফল পৌঁছানোর বিষয়টি মাথায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটি সমাজকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করাই এই বাজেটের লক্ষ্য।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগে