স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলিখেলায় প্রথমবার অংশ নিয়েই চমক দেখিয়েছেন ঢাকার ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী অরণ্য তৌফিক। ১৬ বছর বয়সী এই কিশোর নিজের চেয়ে ১২ বছর বড় প্রতিদ্বন্দ্বী বলি মোহাম্মদ মানিককে পরাজিত করে আলোচনায় এসেছেন।
শনিবার (২৫ এপ্রিল) ঢাকা থেকে চট্টগ্রামের লালদীঘি মাঠে এসে প্রতিযোগিতায় অংশ নেন তৌফিক। তাঁর সঙ্গে ছিলেন কোচ সামির। ছোটবেলা থেকেই কুস্তি ও রেসলিংয়ে আগ্রহী তৌফিক ঢাকায় নিয়মিত অনুশীলন করেন। শখের বশে এবারই প্রথম অংশ নিলেন এই ঐতিহ্যবাহী বলিখেলায়।
তৌফিক ও হালিশহরের মানিকের মধ্যকার লড়াইটি এক মিনিটের কিছু বেশি সময় স্থায়ী হয়। ম্যাচ শেষে রিং থেকে নামার সময় কোচকে জড়িয়ে ধরেন তিনি। জয়ের অনুভূতি জানাতে গিয়ে তৌফিক বলেন, ‘আমার চেয়ে অনেক বড় ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছিলাম। শুরুতে কিছুটা নার্ভাস লাগলেও সাহস হারাইনি। শেষ পর্যন্ত জিততে পেরে খুব ভালো লাগছে।’
ঢাকার মগবাজারের বাসিন্দা তৌফিক জানান, তার বাবা-মা সবসময় খেলাধুলায় তাকে উৎসাহ দেন। টেলিভিশনে নিয়মিত রেসলিং দেখেন তিনি এবং ভবিষ্যতে পেশাদার কুস্তিগির হওয়ার স্বপ্ন দেখেন।
এবারের আসরে তৌফিকই ছিলেন সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী। জয়ে উচ্ছ্বসিত তৌফিক বলেন, ‘অনেকদিন ধরে এই বলিখেলার কথা শুনেছি, এবার সামনে থেকে দেখার সুযোগ হলো।’
উল্লেখ্য, শতবর্ষী এই আয়োজনের প্রবর্তক আবদুল জব্বার-এর নামানুসারে অনুষ্ঠিত ‘জব্বার স্মৃতি বলিখেলা’ এবার ১১৭ বছরে পা দিয়েছে। ১৯০৯ সালে আবদুল জব্বার সওদাগরের উদ্যোগে শুরু হওয়া এই বলিখেলা সময়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রামের অন্যতম বড় ঐতিহ্যবাহী আয়োজনে পরিণত হয়েছে। প্রতিবছর ১২ বৈশাখ লালদীঘি মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয় এবং এর সঙ্গে যুক্ত থাকে বৈশাখী মেলা, যা নগরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
এ বছর প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেন ১০৮ জন বলি। প্রাথমিক পর্ব শেষে কোয়ার্টার ফাইনালে ওঠেন আটজন প্রতিযোগী। সেখান থেকে নকআউট পর্ব পেরিয়ে চারজন সেমিফাইনালে জায়গা করে নেন।
ঐতিহ্যবাহী আবদুল জব্বার স্মৃতি বলিখেলায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন ‘বাঘা’ শরীফ। ফাইনালে তিনি প্রতিদ্বন্দ্বী রাশেদ বলিকে পরাজিত করে শিরোপা ধরে রাখেন।

.png)

মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
৩৮ মিনিট আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে