হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। সংগৃহীত ছবি
এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। সংগৃহীত ছবি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় দণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিদিশা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই জামিন আদেশ দেন।

আদালতে বিদিশার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফজলুর রহমান খান ও মাসুদ মিয়া। আদালতের এ আদেশের ফলে বিদিশার মুক্তিতে বাধা নেই বলে জানান তার আইনজীবী মাসুদ মিয়া।

রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগের মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম। সেই সঙ্গে বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের দিন আদালতে অনুপস্থিত থাকায় বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত। তাকে গত ২৫ আগস্ট গ্রেপ্তার করা হয়। পরদিন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত।

বিদিশার বিরুদ্ধে ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি মামলাটি করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত