স্ট্রিম সংবাদদাতা

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন। স্ট্রিমকে তিনি বলেন, ২০০৮ সালের একটি প্রতারণার মামলায় তিনি ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি। আদালত থেকে তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতারণার অভিযোগে করা এক মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। সেইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম ওই রায় দেন।
বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে মামলাটি করেছিলেন মোশাররফ হোসেন সিকদার নামের এক ব্যবসায়ী।

.png)

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরকে ‘বিচারিক হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
১ ঘণ্টা আগে
সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় পাওনা বেতন দেওয়ার কথা বলে এক নারী শ্রমিককে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার পর শ্রমিক নেতা শফিউল আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।
১ ঘণ্টা আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ঘিরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
২ ঘণ্টা আগে