স্ট্রিম সংবাদদাতা

অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ ভবনের নিচে এই কর্মসূচির আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
প্রথম দিনে শতাধিক শিক্ষার্থী এই কার্যক্রমে অংশ নিয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।
ছাত্র ফ্রন্টের নেতারা জানিয়েছেন, পর্যায়ক্রমে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের সামনে এই গণস্বাক্ষর করা হবে।
কর্মসূচিতে অংশ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী তৌহিদুজ্জামান আদর বলেন, ‘চুক্তি অনুযায়ী, মার্কিন বাণিজ্য স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো দেশের সঙ্গে বাংলাদেশ চুক্তি করতে পারবে না। এভাবে বাংলাদেশ আমেরিকার কাছে বাঁধা হয়ে যাবে। তাই আমি স্বাক্ষর করেছি।’

প্রত্নতত্ত্ব বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী সুদরুল আমিন রিশান বলেন, ‘এটি দেশবিরোধী চুক্তি। এর ফলে বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।’
একে ‘দাসত্বের চুক্তি’ আখ্যায়িত করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জাবি সংসদের সংগঠক সোহাগী সামিয়া বলেন, ‘সরকার চুক্তিটি প্রকাশ করেনি। বর্তমান সরকারও জনগণের সামনে এই চুক্তির বিস্তারিত আনার সাহস পাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘আমরা এই চুক্তির কথা জানতে পারি যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক দপ্তরের ওয়েবসাইট থেকে। এই চুক্তির পেছনে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক উদ্দেশ্য কী ছিল, তা জনগণকে স্পষ্টভাবে জানাতে হবে। যতদিন পর্যন্ত তা জানানো হবে না, ততদিন এই চুক্তির বিরুদ্ধে আন্দোলন চলবে।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে