স্ট্রিম প্রতিবেদক

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় গুলি করে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বুধবার (১৫ অক্টোবর) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
আদেশের পর সিএমপির সাবেক কমিশনার মো. সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর হাজির করতে ট্রাইব্যুনালের নির্দেশ দেওয়ার তথ্য সাংবাদিকদের জানিয়েছেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান।
আবদুল্লাহ আল নোমান জানান, চিফ প্রসিকিউটর বনাম এ বি এম ফজলে করিম চৌধুরী ও অন্যান্য মামলায় চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ হয়েছে। সাইফুল ইসলামকে আগামী ৩০ অক্টোবর ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হবে।
সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গত ১২ ফেব্রুয়ারি ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ মামলার আরেক আসামি সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীও গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান সাংবাদিকদের আরও বলেন, চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম চান্দগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুক হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ততা এবং জুলাই আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র-জনতার বিরুদ্ধে ২৫টির অধিক মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও নির্যাতনের প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে