
চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) মারা যাওয়া এই দুজনসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে সোমবার (২০ জুলাই) এসব তথ্য জানা গেছে।
চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের তথ্য মতে, রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল দাশ (৫৩) মারা যান। তার শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ ও শ্বাসনালিও পুড়ে গিয়েছিল। রাত ১১টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর নবী হৃদয় (২৫)। তার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ এবং শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
মারা যাওয়া দুজনের মধ্যে নূর নবী হৃদয় বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরখিজিরপুর গ্রামের নূর ছফার ছেলে। উজ্জ্বল দাশ রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট এলাকার মধুরামপাড়ার বাসিন্দা।
এ ছাড়া বর্তমানে মাহমুদুল হক নামে এক শ্রমিক ৬০ শতাংশ দগ্ধ ও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়ে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে তিন শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১৭ জুলাই) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। তাদের মধ্যে শ্রমিক লিটন ৪০ শতাংশ, জাহেদ ৩৫ শতাংশ ও সেলিম ২০ শতাংশ দগ্ধ হয়েছেন। তিনজনেরই শ্বাসনালি পুড়ে গেছে।
এর আগে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে চমেক হাসপাতালের আইসিইউতে থাকা মোহাম্মদ নুরুল আলম (৪৫) ও দিদারুল আলম (৩২) মারা যান।
এসব তথ্য জানিয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, সর্বশেষ রোবিবার বিকেলে উজ্জ্বল ও রাতে নুর নবী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া লিটন, সেলিম ও জাহেদ উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
গত ১৬ জুলাই সকালে বোয়ালখালীতে কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় বিস্ফোরণে মোট ১০ শ্রমিক দগ্ধ হন।
.png)

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট। তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
১৯ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উদ্বোধনী সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
৩১ মিনিট আগে-09186e.jpeg)
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
৪২ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ সময় গাড়িটির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধানখেতে নেমে যাওয়ায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীও আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে