স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে বাসডুবির ঘটনার ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) রাতে উদ্ধারকাজে থাকা ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন রাজবাড়ী জেলা প্রশাসন কার্যালয়ের এনডিসি মো. হাফিজুর রহমান।
তিনি জানান, উদ্ধার মরদেহের মধ্যে ৮ নারী ও ৩ পুরুষ রয়েছে। ইতিমধ্যে ডুবে যাওয়া বাসটিও উদ্ধার করা হয়েছে।
এদিকে, ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মুখপাত্র) শাহজাহান শিকদার রাত ১২টার দিকে জানান, দীর্ঘ প্রচেষ্টার পর ৯ জনের মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৫ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। বাসটি নদীতে তলিয়ে যাওয়ার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্রে আরও জানা গেছে, অন্ধকার ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উদ্ধারকর্মীরা তাদের তৎপরতা চালিয়ে যান। তবে এখনো নিখোঁজ থাকা অন্যদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া মরদেহগুলো শনাক্তকরণের জন্য স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, বুধবার বিকেল ৫টার দিকে ৩ নম্বর রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে ডুবে যায় একটি যাত্রীবাহী বাস। সৌহার্দ্য পরিবহনের বাসটিতে অন্তত ৪০ যাত্রী ছিল।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে