স্ট্রিম প্রতিবেদক

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (আনফ্রেল) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, ‘আমাদের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদসহ হাজার হাজার স্থানীয় প্রতিষ্ঠানে ভোট আয়োজনের দায়িত্ব রয়েছে। এটি বড় চ্যালেঞ্জ।’
অতীতে স্থানীয় সরকার নির্বাচনে সংঘাত ও প্রাণহানি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিইসি জানান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যমতে, ২০১৬ সালের নির্বাচনে ২৩৬ জন এবং ২০২১ সালের নির্বাচনে ১১৬ জন নিহত হয়েছিলেন।
সিইসি বলেন, ‘আমরা কোনো রক্তপাত চাই না। স্থানীয় নির্বাচনে প্রাণহানি বন্ধ করাই প্রধান লক্ষ্য। এই সংঘাত এড়াতে আমরা সব অংশীজনকে একত্রিত করার চেষ্টা চালাব।’
নির্বাচন আয়োজনে দলীয় সরকারের সহযোগিতা প্রসঙ্গে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচন সফল করতে সরকার মূল অংশীজন। পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসন ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়। অন্তর্বর্তী সরকার আমাদের পূর্ণ সহযোগিতা দিয়েছিল এবং বর্তমান গণতান্ত্রিক সরকারের আমলেও আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখার উদাহরণ সৃষ্টি করতে চাই।’
সিইসি আরও বলেন, ‘রাজনীতিবিদরা দেশের মঙ্গলের কথা চিন্তা করেন, তাই সবাই মিলে ভালো নির্বাচন উপহার দেওয়া সম্ভব।’
ভবিষ্যৎ নির্বাচন কমিশনের জন্য টেকসই রোডম্যাপ রেখে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়ে সিইসি বলেন, ‘কমিশন সাধারণত একটি জাতীয় নির্বাচন করেই বিদায় নেয়। আমরা চ্যালেঞ্জ এবং কোথায় উন্নতি প্রয়োজন তা চিহ্নিত করছি। আমাদের অভিজ্ঞতাগুলো প্রতিবেদনে লিখে রেখে যাব যাতে নতুন কমিশনকে শূন্য থেকে শুরু করতে না হয়।’

.png)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘কৃতি শিক্ষার্থী স্বীকৃতি পদক’ চালুর ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই ঘোষণা দেন তিনি।
১৮ মিনিট আগে
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে দেড় হাজারের বেশি মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
ঢাকায় গণমাধ্যমের ব্যবসায়িক মডেলকে টেকসই ও কার্যকর করতে চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ডেনমার্কভিত্তিক গণমাধ্যম উন্নয়ন সংস্থা ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস) এবং ডিজিটালি রাইট লিমিটেড যৌথভাবে এই কর্মশালার আয়োজন করেছে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারে অস্ট্রেলিয়ার নাগরিককে ধর্ষণচেষ্টার মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আসামিদের অনুপস্থিতিতে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক (জেলা ও দায়রা জজ) রোকেয়া আক্তার এ রায় দেন।
১ ঘণ্টা আগে