স্ট্রিম প্রতিবেদক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন রক্তপাতহীন ও সহিংসতামুক্ত দেখতে চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
আজ সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহযোগিতা প্রয়োজন। আপনারা আলোচনা করে সমঝোতায় পৌঁছান। আমরা কোনো রক্তপাত দেখতে চাই না।’
অতীতের নির্বাচনী সহিংসতার কথা উল্লেখ করে সিইসি বলেন, ‘গ্রামে ছোটখাটো বিষয়ে মারামারি হয়। আমি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পাড়ার টেঁটাযুদ্ধ দেখেছি। এখন ওই দুই পাড়া থেকে যদি দুই প্রার্থী দাঁড়ান তবে কারবালা হয়ে যাবে। এই পরিস্থিতিতে ঝামেলা এড়াতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া প্রয়োজন।’
দলীয় প্রতীক ছাড়া স্থানীয় নির্বাচন আয়োজনের বিষয়ে তিনি বলেন, ‘পার্টি সিম্বল ব্যবহার না হলেও গণমাধ্যমে দেখছি বিভিন্ন দল মনোনয়ন দিচ্ছে। এটি চিন্তার বিষয়। যদি সবাই স্বতন্ত্র হয়ে যেত, তবে দলের মালিকানা বা দখলদারত্বের গোলযোগ হতো না।’
বিগত সংসদ নির্বাচন প্রসঙ্গে নাসির উদ্দীন বলেন, ‘নির্বাচন কেমন হয়েছে তা বিচারের ভার দেশবাসী ও বিশ্বের ওপর। লুকানোর কিছু নেই, আমরা "সিরাত-আল-মুস্তাকিমের" অর্থাৎ সঠিক পথের ওপর ছিলাম। অনেক বড় নেতা ফোন করেছেন কিন্তু আমি ফোন ধরিনি। ছোট-বড় সবার জন্য একই নীতি নিয়েছি।’ তিনি দেশে একটি টেকসই ও সুন্দর নির্বাচনের সংস্কৃতি গড়ে তোলার ওপর জোর দেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনার প্রসঙ্গে সিইসি বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী গুরুত্বপূর্ণ নেতা। তিনি মুখের ওপর অপ্রিয় সত্য কথা বলেন। আমাদের সঙ্গে দেখা করে দরজার বাইরে গিয়ে তিনি গালি দিতেন, আমি এতে অভ্যস্ত হয়ে গেছি। গণতন্ত্রের সৌন্দর্যই হলো নিজের বিশ্বাসের কথা বলার সুযোগ। তাঁর বক্তব্যে আমি আহত নই।’
সিইসি জানান, একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কমিশনের আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না।

.png)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো আল আমিনের ছেলে ওজাইফা (১০), মুন্নার ছেলে আফসা (১২), জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি (৮) ও রাকিবের মেয়ে রুবাইয়া (৮)।
২ ঘণ্টা আগে
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
৪ ঘণ্টা আগে
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৪ ঘণ্টা আগে