স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ইমন হোসেন (২০) নামে বাইসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) দুপুরেই এ দুর্ঘটনা ঘটে। ইমন মোহাম্মদপুরের ঢাকা উদ্যান সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ইমন মোহাম্মদপুরের বছিলা মেট্রো হাউজিং এলাকায় থাকতেন। তিনি পেশায় একটি চশমার দোকানের কর্মচারী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের শিমুলকান্দি। বাবার নাম মো. টিপু সুলতান।
হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, দুপুরে কুড়িল বিশ্বরোড এলাকায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশা ইমনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনার খবর পেয়ে ইমনের পরিবারের সদস্যরাও সেখানে ছুটে আসেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
ইমনের বাবা বলেন, মাত্র দেড় মাস আগে আমার ছেলের বিয়ে হয়েছে। এখনো পুত্রবধূকে ঘরে তুলে আনা হয়নি। তার আগেই সব শেষ হয়ে গেল।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে