স্ট্রিম ডেস্ক

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ে নতুন নির্মিত (এক নম্বর) ভবনের পঞ্চম তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।
উপদেষ্টা পরিষদ বৈঠকে এখন পর্যন্ত নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন তুলে ধরা হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, আজকের বৈঠকে অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা বলেছেন, আমাদের দায়িত্বের প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু। এই অধ্যায়ে প্রথম ও প্রধান কাজ হচ্ছে, নির্বাচন সুন্দরভাবে করা। এছাড়া সংস্কার ও বিচারের বিষয়ও রয়েছে।
উপদেষ্টা পরিষদের শুভেচ্ছা পেলেন বশিরউদ্দিন ও ফারুকী
প্রেস সচিব শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে দুটি শুভেচ্ছা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ। কারণ তিনি সফলভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনার নেতৃত্ব দিয়েছেন। যুক্তরাষ্ট্র আমাদের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে। সত্যিকার অর্থে আমাদের যারা প্রতিযোগী আছে, তাদের থেকে আমরা একই বা ভালো অবস্থানে আছি।
শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে অভিনন্দন জানিয়েছে। তিনি ’৩৬ জুলাইয়ের’ পুরো অনুষ্ঠানমালা নিজে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন। এটি একদম সুচারুভাবে সম্পন্ন হয়েছে। বিশেষ করে ৫ আগস্টের আয়োজনে লাখ লাখ জনতা উপস্থিত ছিল সংসদ ভবনের পাশে মানিক মিয়া এভিনিউতে।
উপদেষ্টা পরিষদে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৮.৪১ শতাংশ
প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার (গত বছরের ৮ আগস্ট) পর থেকে গত ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ৪১টি উপদেষ্টা পরিষদ-বৈঠকে ১৯৪টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে। এসব বৈঠকে নেওয়া ৩১৫টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪৭টি; যাতে বাস্তবায়ন হার ৭৮ দশমিক ৪১ শতাংশ। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, স্বাধীনতার পর এটি যে কোনো সরকারের জন্য একটি রেকর্ড।
প্রেস সচিব বলেন, সিদ্ধান্ত বাস্তবায়নাধীন আছে ৬৮টি। এ সময়ে অধ্যাদেশ প্রণয়ন হয়েছে ৫৬টি। অধ্যাদেশ প্রক্রিয়াধীন আছে ১০টি। নীতি, নীতিমালা, কর্মকৌশল, কর্মপরিকল্পনা অনুমোদন হয়েছে ছয়টি। দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক চুক্তি প্রটোকল অনুমোদন বা অনুসমর্থন হয়েছে ২৩টি। উপদেষ্টা পরিষদের জন্য সারসংক্ষেপ উপস্থাপন হয়েছে ১৯৪টি।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
৪ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
৪ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
৫ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
৫ ঘণ্টা আগে