স্ট্রিম প্রতিবেদক

ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগসহ সাত দফা দাবিতে দুই ঘণ্টার কলম বিরতি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার (৮ জুন) সচেতন গ্রাহক ফোরামের আহ্বানে এই কর্মসূচি পালন করেন তাঁরা। কর্মসূচি চলাকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়সহ সারাদেশের সব শাখায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকিং সেবা বন্ধ ছিল।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়, মতিঝিল লোকাল অফিস, মতিঝিল শাখা, বাসাবো শাখা, শাহজাহানপুর শাখা, পল্টন শাখা, রমনা শাখা, বংশাল শাখা, পান্থপথ শাখা, ভিআইপি রোড কাকরাইল শাখা, নিউমার্কেট-এলিফ্যান্ট রোড শাখা, বাংলামোটর শাখা, বিজয়নগর উপশাখা, হাতিরপুল উপশাখা, মোহাম্মদবাগ উপশাখাসহ বিভিন্ন শাখা ও উপশাখায় কর্মকর্তা ও কর্মচারীদের কলম বিরতিতে ব্যাংকিং কার্যক্রম বন্ধ রয়েছে। এ সময় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত সাধারণ গ্রাহকদের উপস্থিতি দেখা যায়নি।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক বলেন, 'ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ, আমানতের সুরক্ষা, গ্রাহকের স্বার্থ রক্ষা, ব্যাংক লুটেরা এস আলম গ্রুপ ও ফ্যাসিস্টের দোসরদের অপসারণ, গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদসহ সাত দফা দাবিতে আমাদের ফোরামের আহ্বানে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা দুই ঘণ্টা কলম বিরতি কর্মসূচি পালন করেন। এ সময় সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে হাজার হাজার আমানতকারী ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা-উপশাখার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন।'
তিনি আরও বলেন, 'ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, এস আলম গ্রুপের উত্তরসূরি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইসলামী ব্যাংককে পুরোপুরি ধ্বংস করতে।'
কার্যক্রম বন্ধ থাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের এটিএমসহ বহু বুথ তারল্য সংকটে বন্ধ করে রাখায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 'ব্যাংকে চেক দিলেও আমানতকারীরা টাকা পাচ্ছে না, এটিএম বুথও বন্ধ করে রাখা হয়েছে। কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা ইসলামী ব্যাংক থেকে টাকা পাচার করতে করতে ব্যাংকটির অর্থ শূন্যের কোটার দিকে নিয়ে যাচ্ছে।'
তিনি আরও বলেন, 'যাদের ক্ষুদ্র ক্ষুদ্র আমানতে ইসলামী ব্যাংক আজ ব্যাংকিং সেক্টরে (খাতে) শীর্ষ অবস্থান অর্জন করেছে, তাদের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে খুরশীদ আলমকে প্রত্যাহার করে নিতে হবে। না হলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওসহ কঠোর কর্মসূচি আসতে পারে।'

সড়কবাতির বিদ্যুৎ-সাশ্রয়ী প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মিনিট আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, হোটেল কর্তৃপক্ষ প্রথমে দাবি করেছিল– বিপুল একাই কক্ষটি ভাড়া নিয়েছিলেন। তবে সিসিটিভি ফুটেজ যাচাইয়ের পর দেখা যায়– ৫ জুন রাত ৯টায় বিপুল দ্বিতীয় তলার একটি রুমে বোরকা পরিহিত নারীকে নিয়ে অবস্থান করেন।
১ ঘণ্টা আগে
সরকারের ১০০ দিনের অপরাধ চিত্র নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
১ ঘণ্টা আগে