স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার (৩ জুন) তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বৈঠকে স্পিকার বাঘের গালিবাফ বাংলাদেশের স্পিকার ও প্রতিনিধি দলকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রীয় জানাজায় অংশ নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর হত্যাকাণ্ডের নিন্দা জানান। তিনি জাতীয় শোকের এই সময়ে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।
বৈঠকে স্পিকার হাফিজ চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষ টেকসই সমাধানের দিকে এগিয়ে যাবে বলে বাংলাদেশ আশা করে।
এ ছাড়া বাংলাদেশের স্পিকার সুবিধাজনক সময়ে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
এর আগে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে গতকাল তেহরান পৌঁছায় বাংলাদেশ প্রতিনিধি দল। এসময় তাঁদেরকে বিমানবন্দরে স্বাগত জানান ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবায়ি।

.png)

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৭৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের।
৩৮ মিনিট আগে
জুলাই অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো ৬৯০ বন্দিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্যই নেই কারা অধিদপ্তরে। একই সময় পালানো তালিকাভুক্ত ৯ জঙ্গির তিনজন এখনো লাপাত্তা।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে
৩ ঘণ্টা আগে