স্ট্রিম সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ে গোয়ালঘরে আগুন লেগে কোরবানির ঈদ উপলক্ষে লালন-পালন করা দুটি পূর্ণবয়স্ক ষাঁড় গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় একটি গাভীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
শনিবার রাতে উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে ১১টার দিকে নান্নার গ্রামের বাসিন্দা রশিদ আলীর গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস জানায়, গোয়ালঘরে রান্নার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ শুকনা জ্বালানি সংরক্ষণ করা ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ার সৃষ্টি হয়। আগুনে কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত দুটি ষাঁড় গরু পুড়ে মারা যায়। তবে একটি গাভীকে উদ্ধার করা সম্ভব হয়।
ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান বলেন, ‘এ ঘটনায় আনুমানিক সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা সম্পদের মূল্য প্রায় ২ লাখ টাকা।’

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে