স্ট্রিম প্রতিবেদক

পুলিশে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি সার্জেন্টের ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ের আইনশৃঙ্খলা কমিটিগুলো পুনর্গঠনের জন্য আমরা ইতিমধ্যে নির্দেশনা জারি করেছি। এটি দ্রুতই জেলা পর্যায়ে পৌঁছে যাবে।”
পুলিশ বাহিনীতে জনবল বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে আজ আমরা পুলিশ সার্জেন্ট নিয়োগের নির্দেশ দিয়েছি। এগুলো আগের শূন্য পদ, যা খুব শিগগির পূরণ করা হবে। যথাযথ পরীক্ষার মাধ্যমে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করা হবে। এছাড়া আমরা আরও জনবল বাড়ানোর চেষ্টা করছি; অর্থ মন্ত্রণালয়ের অনুমতি পেলে দ্রুত সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দ্রুততম সময়ের মধ্যে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এর বাইরে সাব-ইন্সপেক্টর (এসআই) এবং পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে এএসপি নিয়োগের উদ্যোগ নেওয়া হবে, যা যথাসময়ে জানানো হবে।
পুলিশের পোশাক পরিবর্তনের দাবির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত হলে তা গণমাধ্যমকে জানানো হবে।

.png)

মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
৭ মিনিট আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে