স্ট্রিম প্রতিবেদক

হাম ও লক্ষণ নিয়ে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ৮৮৮ জন।
আজ শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো হাম-বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা থেকে আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন নিশ্চিত হাম রোগে এবং অপরজন সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া নতুন করে ৮০ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ পাওয়া ৮৮৮ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৫৩ জন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২ হাজার ৪৮৯ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৫-তে। এই সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগে ২৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে আরও ১৪৫ জনের।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৪৬৩ জন। এরমধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৭ হাজার ২২ জন। গতকাল হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪১৩ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, হামের সংক্রমণে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ঢাকা বিভাগ। গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে শনাক্ত হওয়া ৮০ জনের মধ্যে ৬৯ জনই ঢাকার। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মারা যাওয়া একমাত্র রোগীও ঢাকা বিভাগের। এখন পর্যন্ত ঢাকায় সর্বোচ্চ ৬ হাজার ৭৮ জন সন্দেহজনক এবং ১ হাজার ৩৫০ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।
ঢাকার পরই বেশি রোগী শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে। এই বিভাগে এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী ৭৫৯ জন এবং সন্দেহজনক রোগীর সংখ্যা ২ হাজার ৬৯০ জন। তবে সন্দেহজনক হামে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে এই বিভাগেই। রাজশাহীতে এ পর্যন্ত সন্দেহজনক হামে ৬২ জন মারা গেছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া একমাত্র রোগী সিলেট বিভাগের। সিলেট বিভাগে এ পর্যন্ত ৪১ জনের হাম নিশ্চিত শনাক্ত হয়েছে।
অন্যান্য বিভাগের মধ্যে এ পর্যন্ত চট্টগ্রামে ১৭৩ জন, বরিশালে ৬৯ জন, খুলনায় ৬৩ জন, ময়মনসিংহে ২০ জন এবং রংপুর বিভাগে ১৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে