স্ট্রিম প্রতিবেদক
প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো ৯ম গ্রেডে উন্নীত করার কাজ চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘রংপুর-৬ আসনের সংসদ সদস্য মওলানা নুরুল আমিন শিক্ষকদের বর্তমান ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার বিষয়টি সংসদে উত্থাপন করেছেন। শিক্ষকদের গ্রেড নিয়ে আমরা আলোচনা করছি এবং তাঁদের ৯ম গ্রেডে আনার লক্ষ্যেই কাজ করছি।’
ববি হাজ্জাজ জানান, ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষকদের বেতনের জন্য ২০ হাজার ৪২৮ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করা গেলে অতিরিক্ত দেড় থেকে দুই হাজার কোটি টাকা ব্যয় হবে, যার জন্য প্রয়োজনীয় অর্থ প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যে পরিকল্পনা অনুযায়ী শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন, সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। আগামী পাঁচ বছর ধারাবাহিকভাবে এই কার্যক্রম চালিয়ে যেতে পারলে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে