স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের চূড়ান্ত ক্ষণে রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে ছয়জনকে হত্যার দায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর এই রায়ের পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।
আজ সোমবার (১৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এটি হবে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত দ্বিতীয় রায়।
এর আগে গত ২৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল উভয় পক্ষের আইনি যুক্তিতর্ক বা ক্লোজিং আর্গুমেন্টস শোনা শেষে রায়ের জন্য ২০ জানুয়ারি দিন ধার্য করেছিলেন।
মামলার নথিপত্র অনুযায়ী, ২৪ ডিসেম্বর সমাপনী যুক্তিতর্কে গ্রেপ্তার আসামি ইমাজ হোসেন ইমনের পক্ষে আইনজীবী মো. জিয়াউর রশিদ এবং পলাতক চার আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বা স্টেট ডিফেন্স কুতুবউদ্দিন আহমেদ নিজেদের যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে প্রসিকিউশনের পক্ষে আইনি পয়েন্টে পাল্টা যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর সহিদুল ইসলাম ও আবদুল্লাহ আল নোমান।
মামলার আট আসামির মধ্যে চারজন বর্তমানে কারাগারে আটক রয়েছেন এবং বাকি চারজন পলাতক। গ্রেপ্তার আসামিরা হলেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।
অন্যদিকে পলাতক আসামিরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের দিন চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। গেল বছরের ১৪ জুলাই এই আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

দেশের রাস্তায় চলাচল করা পুরোনো বাসগুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে। এসব বাসের বদলে নামানো হবে আধুনিক ইলেকট্রিক বাস।
২ মিনিট আগে
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামো খাতে প্রায় ২ লাখ ৮০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২৭ মিনিট আগে
প্রস্তাবিত বাজেটে সামগ্রিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে উপস্থাপিত বাজেট প্রস্তাবের আয় ও ব্যয়ের হিসাব বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
২৭ মিনিট আগে
প্রস্তাবিত বাজেটে বেসরকারি খাতের কর্মীদের জন্য সর্বজনীন পেনশন ফান্ডের আওতায় অবসরের সময়ে মোট অর্থের ৩০ শতাংশ গ্র্যাচুইটি বা আনুতোষিক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩৭ মিনিট আগে