স্ট্রিম সংবাদদাতা

ঈদুল আজহার প্রথম দিনেই ঢাকার সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে ব্যাপক পরিমাণ কোরবানির পশুর কাঁচা চামড়া প্রবেশ করেছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ১২টা থেকে রাত ১টা পর্যন্ত শিল্পনগরীতে এসেছে ২ লাখ ২২ হাজার ২৩৩টি কাঁচা চামড়া। সংশ্লিষ্টরা বলছেন, আগামী দুদিনে এই সংখ্যা আরও বাড়বে।
বিকেলে সরেজমিনে শিল্প নগরী ঘুরে দেখা যায়, দিনভর ট্যানারিগুলোতে একের পর এক ট্রাকে করে চামড়া প্রবেশ করছে। শিল্প নগরীর প্রধান ফটক থেকে শুরু করে ট্যানারির ভেতর পর্যন্ত কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি। চামড়া আনলোড, সংরক্ষণ ও লবণজাত করার কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।
চামড়া শিল্প নগরীর বিসিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাইয়ান জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১টা পর্যন্ত মোট ৮৭০টি ট্রাকে করে শিল্পনগরীতে এসেছে ২ লাখ ২২ হাজার ২৩৩টি কাঁচা চামড়া। এর মধ্যে গরু ও মহিষের চামড়া রয়েছে ২ লাখ ১৪ হাজার ৩১৩টি এবং ছাগল-ভেড়ার চামড়া ৭ হাজার ৯২০টি।
তিনি বলেন, শিল্পনগরীতে আসা চামড়া দ্রুত সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের কাজ চলছে। ঈদের অতিরিক্ত চাপ সামাল দিতে বিসিক, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। পাশাপাশি চামড়া পরিবহন ও ব্যবস্থাপনায়ও নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি।
শিল্প নগরীর প্রধান ফটকে দায়িত্বপালনরত কর্মীরা জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সর্বপ্রথম কোরবানির পশুর চামড়া বহনকারী একটি গাড়ি শিল্পনগরীতে প্রবেশ করে। এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে চামড়াবাহী ট্রাকের চাপ।
দিনের প্রথম ধাপে আসা চামড়ার বড় অংশই ছিল রক্তমাখা কাঁচা চামড়া। ট্যানারিতে পৌঁছানোর পর শ্রমিকরা দ্রুত সেগুলোতে লবণ মাখিয়ে সংরক্ষণের কাজ শুরু করেন।
ট্যানারি সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে বছরের সবচেয়ে বড় মৌসুম হওয়ায় চামড়া সংগ্রহ ও সংরক্ষণে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। অনেক ট্যানারিতে আগে থেকেই বড় পরিমাণ চামড়া মজুত থাকলেও নতুন করে সংগ্রহ কার্যক্রম চলছে পুরোদমে।
আজমীর লেদারের মালিক মো. শহিদুল্লাহ বলেন, এ মৌসুমে তাদের প্রায় ২০ হাজার চামড়া কেনার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে কয়েক হাজার চামড়া সংগ্রহ করা হয়েছে। মূলত দীর্ঘদিনের সম্পর্ক থাকা সরবরাহকারীদের কাছ থেকেই চামড়া নেওয়া হচ্ছে।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক ও সমতা লেদারের মালিক মো. মিজানুর রহমান বলেন, এ বছর প্রায় ১ কোটি কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য রয়েছে। তিনি জানান, চামড়ার বড় পরিসরের বেচাকেনা সাধারণত রাতেই হয়ে থাকে। সে কারণে রাতভর শিল্প নগরীতে চামড়া প্রবেশ ও সংরক্ষণের কার্যক্রম অব্যাহত থাকে

.png)

গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গত কয়েকদিন ধরে উৎপাদন কমায় ব্যাপক লোডশেডিংয়ে পড়েছে দেশ। তবে এসব কেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানোর পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পরিস্থিতির উন্নতি হয়েছে।
২ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দল থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই খবর ছড়িয়ে পড়ার পর আনন্দে ভাসছে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বাসিন্দারা। শহরের বিভিন্ন এলাকায় লোকজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী আনন্দ প্রকাশ করেন।
৩ ঘণ্টা আগে
লোডশেডিংয়ের কারণে জেনারেটরের ব্যবহারে নওগাঁর চালকলগুলোতে উৎপাদন ব্যয় বেড়েছে। অতিরিক্ত খরচের কারণে চালের দাম বাড়ার ও বাজারে প্রভাব পড়ার আশঙ্কা করছেন মালিকেরা।
৩ ঘণ্টা আগে
১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৪ ঘণ্টা আগে