স্ট্রিম প্রতিবেদক

সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ‘আমার আচরণে যদি কেউ ব্যথিত হয়ে থাকেন, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত।’
শুক্রবার (২০ মার্চ) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
হাবিবুর রশিদ বলেন, ‘সাম্প্রতিক একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার জন্য আমি শুরুতেই সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রিয় দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সামাজিক যোগাযোগমাধ্যমে জনৈক ব্যক্তির সঙ্গে আমার ছবি তোলাকে কেন্দ্র করে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। আমি আপনাদেরই মানুষ; তাই দায়বদ্ধতার জায়গা থেকে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করছি।
ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী বলেন, ‘ঘটনাটি ঘটেছিল ফুলবাড়ীয়া বাস ডিপোতে। সেখানে মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছিল। বিশেষ করে সাধারণ মানুষের ঈদযাত্রা কীভাবে আরও নির্বিঘ্ন ও নিরাপদ করা যায়, সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। অনুষ্ঠান চলাকালে উপস্থিত অনেকেই আমাদের সঙ্গে ছবি তুলছিলেন। বারবার নিষেধ করা সত্ত্বেও অনেকেই ছবি তোলা অব্যাহত রাখেন।’
প্রতিমন্ত্রী বলেন, ‘পরবর্তীতে অনুষ্ঠান শেষে ফেরার সময় উপস্থিত কিছু ব্যক্তি নিরাপত্তা বলয় অতিক্রম করে খুব কাছে চলে আসেন। উদ্ভূত পরিস্থিতিতে অত্যন্ত নিকটবর্তী হওয়া ওই ব্যক্তিকে হাত দিয়ে সরানোর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি পুনরায় সংশ্লিষ্ট ব্যক্তি এবং দেশবাসীর কাছে এই অনিচ্ছাকৃত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। কাউকে অসম্মান করা বা মনে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না, এবং কখনোই থাকবে না। আমার আচরণে যদি কেউ ব্যথিত হয়ে থাকেন, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে আরও ধৈর্যশীল ও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে