স্ট্রিম প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই মাসকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে একাধিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র। গতকাল মঙ্গলবার (১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
পোস্টে তিনি জানান, ‘জুলাই’ থিমে সরকারি অনুদানে নির্মিত হবে ২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ৮টি শর্টফিল্ম ও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র। এ ছাড়া গত ১৬ বছরে সংঘটিত গুম, খুন ও নিপীড়নের ঘটনাগুলো নিয়েও নির্মিত হবে একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, একটি শর্টফিল্ম এবং একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র। এ সব নির্মাণের জন্য এ সপ্তাহেই ৫ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা।

মাহফুজ আলম আরও জানান, তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ‘জুলাই অভ্যুত্থান’ নিয়ে নির্মাণ করতে যাচ্ছে ২০০ বা তারও বেশি প্রামাণ্যচিত্র। এরই মধ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) থেকে ৯টি শর্টফিল্ম ও প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ শেষ হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) তৈরি করেছে ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
এই আয়োজন থেকে বাদ যাচ্ছে না সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভিও। জুলাই মাসে বিটিভি ৩৬ দিনে ৩৬টি প্রামাণ্যচিত্র প্রচার করবে। পাশাপাশি ৪টি বিশেষ প্রামাণ্যচিত্রও বিটিভির পর্দায় সম্প্রচারিত হবে।
এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’ শিরোনামে জুলাই অভ্যুত্থানভিত্তিক চলচ্চিত্র নির্মাণের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় ৮ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করে। ওই কমিটিতে ছিলেন সাহিত্যিক ও শিক্ষক সুমন রহমান, চলচ্চিত্র নির্মাতা তানিম নূর, আদনান আল রাজীব, মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক।
পরে সার্চ কমিটি ৮জন নির্মাতাকে মনোনীত করে, যাঁরা এই প্রকল্পের আওতায় চলচ্চিত্র নির্মাণে নেতৃত্ব দেবেন। যাঁদের নির্বাচিত করা হয়েছে তাঁরা হলেন: অনম বিশ্বাস, হুমায়রা বিলকিস, শঙ্খ দাশগুপ্ত, শাহীন দিল রিয়াজ, রবিউল আলম রবি, তাসমিয়াহ আফরিন মৌ ও মো. তাওকীর ইসলাম।
এ ছাড়া চলতি বছরের মার্চে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করে। এর আওতায় ৩০০টি সাক্ষাৎকারভিত্তিক প্রামাণ্যচিত্র নির্মাণের কথাও বলা হয়েছিল।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে