স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রার্থিতা ফিরে পেতে নুসরাতের করা এক রিট আবেদনের শুনানি শেষে সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, মো. মনিরুজ্জামান ও জহিরুল ইসলাম মুসা।
আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নিতে গত ২২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। ইসি সূত্র জানায়, নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর অর্থাৎ বিকেল ৪টা ১৯ মিনিটে তাঁর মনোনয়নপত্র জমা দেন। বিলম্বে জমা দেওয়ার কারণে কমিশন তাঁর মনোনয়নপত্রটি বাতিল করেছিল। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেই তিনি হাইকোর্টে রিট করেন।
এদিকে সোমবার বেলা ১১টায় নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এনসিপির আরেক নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার কমিশনারের উপস্থিতিতে এ শুনানি হয়। শুনানি শেষে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, মনিরা শারমিনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার মতো কোনো কারণ খুঁজে পায়নি ইসি।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২ অনুযায়ী, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মনিরার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। হলফনামার তথ্য অনুযায়ী, তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে চাকরি ছাড়েন। ফলে তাঁর পদত্যাগের পর মাত্র সাড়ে চার মাস অতিবাহিত হয়েছে, তিন বছর পূর্ণ হয়নি। তবে ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করবেন বলে জানিয়েছেন মনিরা শারমিন।

.png)

গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গত কয়েকদিন ধরে উৎপাদন কমায় ব্যাপক লোডশেডিংয়ে পড়েছে দেশ। তবে এসব কেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানোর পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পরিস্থিতির উন্নতি হয়েছে।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দল থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই খবর ছড়িয়ে পড়ার পর আনন্দে ভাসছে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বাসিন্দারা। শহরের বিভিন্ন এলাকায় লোকজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী আনন্দ প্রকাশ করেন।
২ ঘণ্টা আগে
লোডশেডিংয়ের কারণে জেনারেটরের ব্যবহারে নওগাঁর চালকলগুলোতে উৎপাদন ব্যয় বেড়েছে। অতিরিক্ত খরচের কারণে চালের দাম বাড়ার ও বাজারে প্রভাব পড়ার আশঙ্কা করছেন মালিকেরা।
২ ঘণ্টা আগে
১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৩ ঘণ্টা আগে