স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মিরপুরের বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের মামলায় ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মুখ্য মহানগর হাকিম কামাল উদ্দীন আসামির জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।
এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন যাহের আলভী। তাঁর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া।
রাষ্ট্রপক্ষে জামিন আবেদনের বিরোধিতা করেন কৌঁসুলি হারুন অর রশীদ। এ ছাড়া বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদও জামিন আবেদনের তীব্র বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণ অনুযায়ী জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি আলভীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাঁর স্ত্রী আফরা ইভনাথ ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। বাসার মালিকসহ স্বজনেরা মিলে তাঁকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করার পাশাপাশি বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ঘটনার দিনই ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
স্ত্রীর মৃত্যুর সময় দেশের বাইরে থাকা যাহের আলভী দেশে ফিরলে যাতে তাঁকে গ্রেপ্তার বা হেনস্তা না করা হয়, সে বিষয়ে তাঁর আইনজীবীর মাধ্যমে উচ্চ আদালতে আর্জি জানিয়েছিলেন। আদালত তাঁর পক্ষেই আদেশ দেন এবং এ আদেশের পর গত ৫ জুন তিনি দেশে ফেরেন।
গত ৪ জুন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সেফাতুল্লাহর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান এ মামলার আরেক আসামি ও যাহের আলভীর মা নাসরিন সুলতানা।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে