স্ট্রিম সংবাদদাতা

বরিশালে শিশু ধর্ষণের মামলায় আলমগীর সিকদার (৫২) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায়ে ধর্ষণে জন্ম নেওয়া শিশু ও তার মায়ের ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আশরাফ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলমগীর সিকদার বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব কেসবকাঠি গ্রামের মৃত আব্দুর রশিদ সিকদারের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট একে এম শামসুল হক জানান, ভুক্তভোগী শিশু ও আসামি আলমগীর একই এলাকার প্রতিবেশী। এই সুবাদে শিশুটির তাদের বাড়িতে যাওয়া-আসা ছিল। ২০২৩ সালের ৩ মার্চ মাদ্রাসার নবম শ্রেণির ওই শিক্ষার্থী আলমগীরের বাসায় যায়।
এ ছাড়া বাসায় তখন কেউ না থাকায় আলমগীর তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে শিশুটি গর্ভবতী হয়ে পড়ে। ধর্ষণে জন্ম নেওয়া শিশুর বর্তমান বয়স তিন বছর।
এ ঘটনায় ২০২৩ সালের ২১ মে শিশুটির বাবা উজিরপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০২৪ সালের ৩১ মে আদালতে একমাত্র আলমগীরকে আসামি করে চার্জশিট দেন। ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় দেন।

.png)

জুলাই অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো ৬৯০ বন্দিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্যই নেই কারা অধিদপ্তরে। একই সময় পালানো তালিকাভুক্ত ৯ জঙ্গির তিনজন এখনো লাপাত্তা।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি দপ্তরে বেলা ২টা থেকে আধা-ঘণ্টার এই বৈঠক হয়।
২ ঘণ্টা আগে