স্ট্রিম ডেস্ক

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের মধ্যে শিল্প, সংস্কৃতি ও চলচ্চিত্রে আগ্রহীদের নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে (বিসিটিআই) শিগগিরই সমন্বিত প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য তিনি কর্তৃপক্ষকে আহ্বান জানান।
সোমবার ঢাকায় বিসিটিআই আয়োজিত চারটি স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের কোর্স প্রোডাকশনের চলচ্চিত্র প্রদর্শন ও সনদ বিতরণ করা হয়।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানজনক পুনর্বাসন জরুরি। তাঁদের পছন্দ অনুযায়ী শিল্প, সংস্কৃতি ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত করা গেলে দেশ ও জাতি উপকৃত হবে। তিনি জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) গণঅভ্যুত্থানে আহতদের সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শিগগির জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটেও এ ধরনের প্রশিক্ষণ চালু হবে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানো না হলে তার কোনো মূল্য থাকে না। দেশের চলচ্চিত্র শিল্পে কারিগরি দক্ষ জনবলের ঘাটতি রয়েছে। সাউন্ড, কালার, এডিটিংসহ কারিগরি ক্ষেত্রে দক্ষতা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের বাজার নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। বাংলাদেশ ও ভারতে অন্তত ৩০ কোটি বাংলাভাষী মানুষের বিশাল বাজার রয়েছে। মানুষের চাহিদা বিবেচনায় ভালো মানের কনটেন্ট নির্মাণে সবার প্রতি আহ্বান জানান তিনি।
আঞ্চলিক ভাষা-সংস্কৃতিভিত্তিক কনটেন্ট নির্মাণের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, এ ধরনের কনটেন্ট দেশের মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়। বৈচিত্র্য আনা ও তরুণ প্রজন্মের উপযোগী করা দরকার। তিনি আরও বলেন, শিল্প-সংস্কৃতি ও চলচ্চিত্রবিষয়ক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির বাইরে রাখতে হবে এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। বক্তব্য দেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি ও বিসিটিআইয়ের গভর্নিং বডির সদস্য রফিকুল আনোয়ার রাসেল। স্বাগত বক্তব্য দেন বিসিটিআইয়ের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।
অনুষ্ঠান শেষে বিসিটিআইয়ের পরিচালিত চারটি কোর্স—বেসিক ফিল্ম কোর্স, দ্বিতীয় ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, তৃতীয় চলচ্চিত্র সম্পাদনা প্রশিক্ষণ এবং অষ্টম চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয় প্রশিক্ষণ—শেষ করা ৬০ জন প্রশিক্ষণার্থীকে সনদ দেওয়া হয়।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে