স্ট্রিম প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসছেন। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় পৌঁছে আজই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে ফেরার কথা রয়েছে তাঁর।
বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
জুবাইদা রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডন-ঢাকা ফ্লাইটে দেশে ফিরছেন। লন্ডন স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পরে তাঁর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছাড়ে। উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে অতি দ্রুত লন্ডন নিতেই তিনি আসছেন।
প্রেস উইং সূত্রে জানা গেছে, কাতার আমিরের পাঠানো কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি কারণে ঢাকায় পৌঁছাতে কিছু সময় দেরি হতে পারে।
এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছিলেন। একই বিমানে তিনি এ বছরের ৫ মে দেশে ফিরে আসেন।
বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে বলেন, ‘জুবাইদা রহমান আজই দেশের উদ্দেশে রওনা হয়ে কাল সকালে ঢাকা পৌঁছানোর চেষ্টা করবেন, যেন সঙ্গে থেকে দেশনেত্রীকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যেতে পারেন। তবে এর আগেই যদি ফ্লাইটের ব্যবস্থা করা যায় কিংবা তাঁর আসা না হয়, সেই বিবেচনায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতিমধ্যে ঢাকায় এসেছেন। ম্যাডামের পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, কয়েকজন চিকিৎসক ও কর্মকর্তাও এয়ার অ্যাম্বুলেন্সে সার্বক্ষণিক পাশে থাকবেন বলে জানা গিয়েছে।’

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১ ঘণ্টা আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
২ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে