স্ট্রিম প্রতিবেদক

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের বুদংছড়া এলাকা থেকে স্বয়ংক্রিয় রাইফেলসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের (মূল) ৩ সদস্যকে আটকের কথা জানিয়েছে সেনাবাহিনী।
শনিবার (১৬ মে) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন— ইউপিডিএফের পোস্ট কালেক্টর রনেল চাকমা, সার্চিং মারমা ওরফে রাজু (২২) ও সাথোয়াই মারমা (৩২)। তাদের মধ্যে সাথোয়াই মারমা গুলিবিদ্ধ হয়েছেন।
ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল ও ৬ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর একটি দল বুদংছড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় দুটি মোটরসাইকেলে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী ওই এলাকা অতিক্রম করার চেষ্টা করলে সেনাসদস্যরা তাদের থামতে নির্দেশ দেন। তবে দলটি আকস্মিক গুলি ছোড়া শুরু করে। সেনাসদস্যরাও পাল্টা গুলি চালালে সাথোয়াই মারমা ঘাড়ে গুলিবিদ্ধ হন। এ ছাড়া রনেল চাকমা ও সার্চিং মারমাকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাথোয়াইকে পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত।

.png)

গুলশানে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ১১৪ কাঠা জমিতে আবাসিক ভবন নির্মাণের একটি বিতর্কিত উদ্যোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে সংস্থাটি এই উদ্যোগকে দখলবাজি-সহায়ক হিসেবে উল্লেখ করেছে।
২৫ মিনিট আগে
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্য ও চীনের দূতাবাস। বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচনের ফল ঘোষণার পর দুই দেশের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক বার্তায় অভিনন্দন জানানো হয়।
২৯ মিনিট আগে
বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচিত রাষ্ট্রপতি শপথ গ্রহণের পর কোনো নির্দিষ্ট দলের পক্ষে নয়, বরং দেশ, জনগণ ও গণতন্ত্রের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন - এটাই জনগণ ও বিরোধী দলের প্রত্যাশা।
৩০ মিনিট আগে
রাজশাহীতে সার পেতে ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। এক ডিলার থেকে অন্য ডিলারের দোকান ঘুরেও মিলছে না চাহিদামতো সার। পাওয়া গেলেও সরকারি দামের চেয়ে বস্তায় বেশি নেওয়া হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত।
১ ঘণ্টা আগে